করোনায় কেন্দ্রীয় সাহায্যের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬টি টুইটে সেই চিঠির পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর দাবি, দাম কম রাখতেই ভ্যাকসিনে ৫ শতাংশ ও ওষুধ-অক্সিজেন কনসেনট্রেটরে ১২ শতাংশ কর বসিয়েছে কেন্দ্র।টুইট করে নির্মলা জানিয়েছেন, যদি জিএসটি সম্পূর্ণ তুলে নেওয়া হয়, তাহলে শুল্কে পরিবর্তন আসবে। যার ফলে ক্রেতার কাছে আরও বেশি দামে ভ্যাকসিন-ওষুধ পৌঁছতে বাধ্য হবে নির্মাতারা। নির্মলা সীতারামন টুইটে এ-ও জানিয়েছেন, করোনার ওষুধকে আগেই বিভিন্ন কর থেকে বাদ দেওয়া হয়েছে। জিএসটি একেবারে হিসেব দিয়ে নির্মলা জানিয়েছেন, ১০০ টাকা জিএসটি নিলে ৭০ টাকারও বেশি পায় রাজ্য।