নির্বাচনের মুখে তৃণমূলে যোগ দিলেন আরও দুই তারকা।শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে শাসক শিবিরে নাম লেখালেন ছোট পর্দার তারকা দম্পতি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। কিছুদিন আগেই নীল-তৃণার বিয়েতে যান মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের প্রচারে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় যাবেন নীল ও তৃণা। আসন্ন নির্বাচনে মোট ১৫ জন তারকাকে টিকিট দিয়েছে তৃণমূল। তার মধ্যে নতুন মুখ ১১ জন।