Covid-19 Bulletin : টানা ৫ দিন বাড়ল অ্যাকটিভ কেস, ১০ রাজ্যকে সতর্ক হওয়ার নির্দেশ

Updated : Aug 01, 2021 10:41
|
Editorji News Desk

দেশের দৈনিক সংক্রমণ ফের দৈনিক আক্রান্ত ৪০ হাজারের উপরে পৌঁছে গেল। সেই সঙ্গে লাগাতার বেড়েই চলেছে অ্যাকটিভ কেস। রবিবারও তা বেড়েছে হাজারের উপরে। তার উপর দোরগোড়ায় তৃতীয় ঢেউ। এই অবস্থায় দেশের ১০ রাজ্যকে সতর্ক করে দিল কেন্দ্র। এর মধ্যে সবার আগে রয়েছে কেরল। এছাড়া তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশা, বিহারের মতো রাজ্যকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, বাংলা এই ধরনের কোনও নির্দেশ পায়নি।

রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪১ হাজার ৮৩১ জন আক্রান্ত। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ১৫ লক্ষ ৫৫ হাজার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত দেশে করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ২৪ হাজার ৩৫১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৪১ জনের।

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৩ হাজার ২৫৮ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে তো বটেই দৈনিক আক্রান্তের তুলনাতেও বেশ খানিকটা কম। অর্থাৎ, সামান্য হলেও বেড়েছে অ্যাকটিভ কেস। এই নিয়ে লাগাতার ৫ দিন অ্যাকটিভ কেস বাড়ল যা উদ্বেগের। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ১০ হাজার ৯৫২ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৮ লক্ষ ২০ হাজারের বেশি মানুষ। সুস্থতার হার ৯৭.৩৬ শতাংশ। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৪৭ কোটি ২ লক্ষ ৯৮ হাজার ৫৯৬ জন।

COVID-19covid-19 vaccinevaccinationCoronavirus

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার