এখনও নিয়ন্ত্রণে আসছে না দেশের করোনা পরিস্থিতি। গত একদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩,৫০৯ জন। বৃহস্পতিবার সকালে এই তথ্য জানিয়েছে দেশের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
গত একদিনে দেশে করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৩৮,৪৬৫ জন৷ অর্থাৎ, সুস্থতার চেয়ে নতুন আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা বেশি। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখন সক্রিয় করোনা রোগী ৪ লক্ষ ৩ হাজার ৮৪০। সুস্থতার হার ৯৭.৩৮ শতাংশ৷ তৃতীয় ঢেউ আসার আগে ফের দৈনিক সুস্থতার তুলনায় আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বেগে স্বাস্থ্য মহল।