দৈনিক মৃত্যুতে ফের বিশ্বে সর্বকালীন রেকর্ড হল ভারতে। গত ২৪-ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৩২৯ জনের। তবে, কিছুটা কমেছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা আড়াই লক্ষের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৩ হাজার ৫৩৩ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৫২ লক্ষ ২৮ হাজার ৯৯৬। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৭৮ হাজার ৭১৯।