Surekha Sikri Death: বিনোদন জগতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেত্রী সুরেখা সিক্রি

Updated : Jul 16, 2021 12:59
|
Editorji News Desk

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী সুরেখা সিক্রি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

বিগত কয়েক বছর ধরেই নানা কারণে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। ২০১৮ সালে স্ট্রোক হওয়ার পর পক্ষাঘাত হয়ে যায় সুরেখার। ২০২০ সালে ফের ব্রেন স্ট্রোক। তার পর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। শুক্রবার ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিন বার । তিনবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীর প্রয়াণে বলিউডে শোকের ছায়া। 

নিজেকে ভেঙে বারবার চরিত্র নিয়ে পরীক্ষানিরীক্ষা করে গিয়েছেন প্রয়াত অভিনেত্রী। চরিত্রাভিনয়কে নিয়ে গিয়েছেন অন্য উচ্চতায়। জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন 'তমস', 'মাম্মো' 'বাধাই হো'-এর মতো ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্যেই। 

সুরেখা সিকরির বড়ো পর্দায় পথ চলা শুরু ১৯৭৮ এর রাজনৈতিক ছবি 'কিসসা কুর্সি কা' দিয়ে। গত দশকে টিভি সিরিয়াল 'বালিকা বধু'র সৌজন্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। সদ্য প্রয়াত অভিনেত্রীকে শেষ বার দেখা গিয়েছে জোয়া আখতারের পরিচালনায় নেটফ্লিক্সের ঘোস্ট স্টোরিজ-এ। 

national awardsSurekha SikribollywoodBollyowod

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025: ১২ লক্ষ টাকা আয়েও কোনও কর নেই, সিনিয়র সিটিজেনরা কী বাজেট থেকে কী পেলেন!

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ব্যবসা-বাণিজ্য

New Year 2025 Changes : নতুন বছরের নতুন নিয়ম, কোন কোন ক্ষেত্রে বদল আসতে চলেছে জানেন?

editorji | ব্যবসা-বাণিজ্য

Investment: বিনিয়োগ করে কোটিপতি! মাথায় রাখুন ৫টি টিপস

editorji | ব্যবসা-বাণিজ্য

UAN : আপনার UAN নম্বর জানেন তো? নাহলে বিপদে পড়তে হতে পারে