মঙ্গলবার ১১ টা থেকে নারদ মামলার শুনানি

Updated : Jun 01, 2021 07:51
|
Editorji News Desk

মঙ্গলবার সকাল ১১টায় ফের নারদ মামলার শুনানি। এই মামলায় গত শুক্রবার রাজ্যের বর্তমান ও প্রাক্তন মিলিয়ে 4 হেভিওয়েট তৃণমূল নেতার অন্তর্বর্তী জামিন মিলেছিল । কিন্তু সিবিআই এই মামলা এই রাজ্য থেকে অন্য কোথাও সরানোর যে আবেদন করেছিল, সেই ব্যাপারে শুনানি হওয়ার কথা ছিল সোমবার । বেলা ২ টো থেকে কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চে শুরু হয় শুনানি ৷ কিন্তু দীর্ঘ সময় দুই পক্ষের আইনজীবীদের বাদানুবাদ চলার পর ফের মঙ্গলবার শুনানির দিন ধার্য হয়। গতকাল মামলার শুনানির শুরুতেই রাজ্যের তরফ অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ডিভিশন বেঞ্চের এই মামলা শোনার কোনও সাংবিধানিক আইনসঙ্গত এক্তিয়ার নেই বলে দাবি করেন । এই বিষয়ে একাধিক যুক্তি দেন তিনি । তিনি বলেন, "মামলাটি এক বিচারপতির বেঞ্চর শোনার কথা ছিল ।" সলিসিটর জেনারেল তুষার মেহেতা রাজ্যের এই বক্তব্যের বিরোধিতা করে বলেন, "শুধুমাত্র টেকনিক্যাল ইস্যুতে কোনও মামলা না শুনে ফেলে দিতে পারে না আদালত । এর থেকে প্রমাণ হয় রাজ্য মামলার মূল বিষয়টি আদালতকে শুনতে দিতে চায় না ।"

narada case hearingnarad case

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর