নন্দীগ্রাম মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের করা আবেদনের ভিত্তিতে নোটিস ইস্যু করল কলকাতা হাইকোর্ট। যেহেতু এই মামলার মূল প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী। তাই, তাঁকে একটি নোটিস দেওয়া হয়েছে। এ ছাড়া গণনাকেন্দ্রে যে রিটার্নিং অফিসার ছিলেন তাঁকে ও নির্বাচন কমিশনকে নোটিসের একটি করে কপি দেওয়া হবে। এ ছাড়া মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত সব নথি সংরক্ষণ করার কথা বলা হয়েছে।
বুধবার আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গণনা সংক্রান্ত সব নথি ও ভিডিয়ো ফুটেজ সংরক্ষিত রাখার। কমিশনের তরফ থেকে গণনাকেন্দ্রগুলিতে সিসিটিভি লাগানো ছিল। তাই ওই সব কেন্দ্রের ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১২ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি