BJP candidate list : কৃষ্ণনগর দক্ষিণে প্রার্থী হওয়ার সম্ভাবনা মুকুলের, প্রার্থী হতে পারে আরও এক সাংসদ

Updated : Mar 18, 2021 08:26
|
Editorji News Desk

বিধানসভা নির্বাচনে মুকুল রায়ের প্রার্থী হওয়া প্রায় নিশ্চিত। বুধবার দীন দয়াল মার্গে বিজেপির কেন্দ্রীয় দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপি সূত্রে খবর, কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা আসন থেকে ভোটে লড়তে পারেন মুকুল রায়।
৪ সাংসদ - বাবুল সুপ্রিয়, নিশীথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায় ও স্বপন দাশগুপ্তের পর এ বার বিধানসভা ভোটে আরও এক সাংসদকে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি হলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। বৈঠকে ইতিমধ্যেই সাত দফার প্রার্থীদের তালিকা নিয়ে আলোচনা হয়ে গিয়েছে। বর্তমানে অষ্টম দফার তালিকা নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠকের পর বাবুল সুপ্রিয় জানান, দু'দিনের মধ্যেই পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা ঘোষণা করা হবে।

Mukul RoyBJPBJP candidate listTMC

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর