কাঁধে স্যানিটাইজার ট্যাঙ্ক। হাতে স্প্রে গান। এই নিয়েই বাজার স্যানিটাইজিংয়ে নেমে পড়েছেন সাংসদ। করোনা আবহে মানুষকে সচেতন করতে নিজের কাঁধেই তুলে নিয়েছেন এলাকাকে জীবানুমুক্ত করার দায়িত্ব। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে বৃহস্পতিবার দেখা গেল এই নতুন ভূমিকায়। বিধায়ক বললেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য হিসাবে সব কাজেরই তালিম পেয়েছি। চাষের জমিতে কীটনাশক ছড়ানোর প্রশিক্ষণই আজ কাজে লেগে গেল।