করোনা মোকাবিলায় EU-এর বৈঠকে অংশ নেবেন মোদী

Updated : May 07, 2021 09:57
|
Editorji News Desk

কোভিডের দ্বিতীয় ঢেউ বিপর্যস্ত করে দিয়েছে ভারতকে। এই পরিস্থিতিতে কোভিড মোকাবিলায় ইউরোপীয়ান ইউনিয়ন কাউন্সিলের বৈঠকে যোগ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৮ মে ভারচুয়ালি বৈঠকটিতে যোগ দেবেন তিনি। এমনটাই জানানো হয়েছে প্রধানমন্ত্রী দপ্তরের পক্ষ থেকে। বর্তমানে ইউরোপীয়ান ইউনিয়ন কাউন্সিলের অন্তর্ভুক্ত রয়েছে ২৭টি দেশ। মাঝেমধ্যেই নিজেদের মধ্যে বৈঠকে বসেন এই দেশগুলির রাষ্ট্রনেতারা। বর্তমানে এই কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেলের আহ্বানে বিশেষ অতিথি হিসেবে এই বৈঠকে যোগ দিতে চলেছেন মোদি। থাকবেন অন্যান্য দেশগুলির রাষ্ট্রনেতারাও। বৈঠকটির সভাপতিত্ব করবেন পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কোস্তা। কারণ আপাতত পর্তুগালই ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট।

COVID 19modiNarendra ModiEU

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির