৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনে দিল্লির লালকেল্লায় সংবর্ধিত দেশের অলিম্পিয়ানরা। টোকিও অলিম্পিকে ভারতের ঐতিহাসিক সাফল্যের গৌরব গাঁথা বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেছেন, টোকিও অলিম্পিক্সে যাঁরা আমাদের গর্বিত করেছেন, তাঁদের সাফল্যকে কুর্নিশ জানাতে আমি দেশবাসীকে আর্জি জানাচ্ছি। তাঁরা শুধু আমাদের হৃদয়ই জেতেননি, ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন।
প্রসঙ্গত, অলিম্পিকের মঞ্চে ইতিহাস রচনা করেছে ভারত। অলিম্পিকের মঞ্চে এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে বেশি ৭ টি পদক এসেছে সদ্য সমাপ্ত হওয়া টোকিও অলিম্পিক থেকেই। ১ টি সোনা, ২ টি রুপো এবং ৪ টি ব্রোঞ্জ পদক।