কেবলমাত্র প্রচার পেতেই নাকি মামলা করেছিলেন জুহি চাওলা। এমনটাই মত বিচারপতিদের। তাই অভিনেত্রীর জরিমানা হল ২০ লক্ষ টাকা! সম্প্রতি ৫জি পরিষেবা নিয়ে আদালতে মামলা করেন জুহি চাওলা! কিন্তু বিচারকদের মতে এ কেবলই প্রচার পাওয়ার ফিকির। তাই স্থগিত হয়ে গেল শুনানি! ৫জি পরিষেবার পরিবেশ ও মানুষের উপর ব্যাপক ক্ষতিকর প্রভাব নিয়ে মামলা দায়ের করেছিলেন জুহি। কোর্টের কাছে আবেদন করেছিলেন এই পরিষেবা চালু না করার জন্য। কিন্তু জুহির আর্জি খারিজ করল হাইকোর্ট।