প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরেই পেগাসাস নিয়ে সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে সর্বদলীয় বৈঠকের দাবি জানালেন তিনি৷ পাশাপাশি মমতার দাবি, পেগাসাস কাণ্ডে সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত হওয়া প্রয়োজন৷
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বেরিয়েই মমতা জানান, তিনি বৈঠকে পেগাসাস প্রসঙ্গ তুলেছেন। সর্বদলীয় বৈঠক এবং তদন্তের দাবি জানিয়েছেন। তবে তদন্ত হতে হবে শীর্ষ আদালতের নজরদারিতে।
পাশাপাশি, বাংলার নাম বদল নিয়েও কথা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলার নাম বদল নিয়েও প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন তিনি। বহুদিন ধরে বিষয়টি পড়ে আছে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন বলেছেন।