Mamata Banerjee: আজ ঝাড়গ্রাম সফরে মমতা, মঙ্গলবার বন্যা পরিদর্শনে যাবেন ঘাটালে

Updated : Aug 09, 2021 07:58
|
Editorji News Desk

সোমবার জঙ্গলমহল সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আদিবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর, সোমবার মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে ঝাড়গ্রাম আসবেন। তিনি বিশ্ব আদিবাসী দিবসের রাজ্যস্তরীয় অনুষ্ঠানের উদ্বোধন করে আদিবাসী সম্প্রদায়ের কৃতি ব্যক্তিত্বদের সম্বর্ধনা জানাবেন। সোমবার রাত্রি যাপন করবেন টুরিস্ট কমপ্লেক্সে। কোভিড বিধি মেনে সীমিত সংখ্যক আমন্ত্রিতদের নিয়ে অনুষ্ঠান করা হয়েছে। এরপর, মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী ঘাটালের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন।

FLOODflood affected bengalMamata Banerjee

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর