উত্তরবঙ্গের সভা থেকে আয়কর হানা প্রসঙ্গে তামিলনাড়ুর ডিএমকে নেতাদের প্রতি সংহতির বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি বলেন, "সকাল থেকে তামিলনাড়ুর নেতারা ফোন করছেন। খবর পাচ্ছি, (ডিএমকে নেতা) স্ট্যালিনের সহকর্মী ও আত্মীয়দের বাড়িতে ইনকাম ট্যাক্স হানা দিচ্ছে। তামিলনাড়ুতেও নির্বাচন। তার আগে ভয় দেখাতে চাইছে। বাংলাতেও ভয় দেখাতে চায় ওরা।" মমতার অভিযোগ, এর নেপথ্যে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, "ওরা বাংলা বা তামিলনাড়ুতে তল্লাশি করে, কিন্তু বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানে করে না।''