মমতার মন্ত্রিসভার শপথগ্রহণ সোমবার, তালিকায় ৪৩ মন্ত্রী

Updated : May 09, 2021 21:06
|
Editorji News Desk

মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার শপথগ্রহণ সোমবার।৪৩ জন মন্ত্রীর তালিকা রাজভবনে জমা দিয়েছেন মমতা। এর মধ্যে পূর্ণমন্ত্রী ২৪ জন। বাকি ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে ১০ জন পাচ্ছেন স্বাধীন দফতর। পূর্ণ মন্ত্রীর তালিকায় রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অমিত মিত্র ,সাধন পান্ডে, জ্যোতিপ্রিয় মল্লিক,ফিরহাদ হাকিম,শোভনদেব চট্টোপাধ্যায়,ব্রাত্য বসু সহ একঝাঁক চেনা মুখ।  সঙ্গে এ বার ১৭ জন নতুন মুখ দেখা যাবে। আবার নির্বাচনে প্রার্থী না হলেও মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। অন্য দিকে, কামারহাটি বিধানসভা আসনে জয় পেলেও তালিকায় নাম নেই রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্রর। বাদ পড়েছেন গত মন্ত্রিসভার দুই সদস্য তাপস রায় ও নির্মল মাঝি।

MamataMinisterOATH

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর