শীতলকুচির ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। রবিবার শিলিগুড়ির সিন্ডরেলা হোটেল থেকে সাংবাদিক বৈঠকের শুরুতেই মমতা বলেন শীতলকুচির ঘটনায় রাজ্যজুড়েই কালা দিবস পালন করা হবে। “শীতলকুচিতে গণহত্যার ঘটনা ঘটেছে।গুলি স্প্রে করা হয়েছে। প্রতিটি গুলি গলায় নয়তো বুকে লেগেছে। CISF শিল্পাঞ্চলের দায়িত্বে থাকে। ভোটের উত্তেজনা সামলানোর ক্ষমতা নেই ওদের। তার পর আমাকে আটকাতেই ওখানে কাউকে না যেতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।