মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা কমিশনের। বিজেপি যদিও কমিশনের এই নিষেধাজ্ঞা-সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, মমতার উপরেও যে কেউ আছে, সেটা উনি মানতেই চান না। কাউকেই সম্মান করেন না।বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘নির্বাচন কমিশন ওঁকে শোকজ করেছিল। তার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই আমার মনে হয়,প্ররোচনামূলক মন্তব্যের জন্য দিলীপ ঘোষ,রাহুল সিনহাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।কংগ্রেস নেতা তথা রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা আব্দুল মান্নান আবার কমিশনের এই সিদ্ধান্তকে ‘গড়াপেটা’ বলে অভিযোগ করছেন