Mamata Banerjeee:দিল্লি সফরের আগেই সোমবার মন্ত্রিসভার জরুরি বৈঠক মমতার

Updated : Jul 25, 2021 07:29
|
Editorji News Desk

দিল্লি সফরের আগেই সোমবার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সোমবারই তিনি দিল্লি যাচ্ছেন। দিল্লি সফরের আগে সোমবার দুপুর ১ টায় নবান্নে কলকাতা এবং আশেপাশে জেলার সমস্ত মন্ত্রীদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে । নবান্ন সূত্রে খবর, সেদিনের বৈঠকে বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদিও ঠিক কী কারণে এই বৈঠক ডাকা হয়েছে, তা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। তবে যে তৎপরতার সঙ্গে মুখ্যমন্ত্রীর দফতর থেকে এই বৈঠক ডাকা হয়েছে, তাতে সেদিন বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রাজনৈতিক মহলের ধারনা, দিল্লি সফরের আগে আগামী দিনে দলের জাতীয় রাজনীতির অভিমুখ কী হবে তা স্পষ্ট করতেই এই বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

MamataDelhimeetings

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর