রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বৈঠকের পর ডাক্তার ও নার্সদের জন্য বেশকিছু সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের নির্দেশে জুনিয়র ডাক্তাররা খুব ভাল কাজ করছেন। অনেক নার্স দীর্ঘ অভিজ্ঞতা থেকে চিকিৎসকদের সমান কাজ করতে পারেন। যাঁরা ভাল কাজ করছেন সেইসমস্ত নার্সদের আরও এক ধাপ পদোন্নতি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
ভাল কাজ করলে প্র্যাকটিশনার সিস্টার পদে নার্সদের পদোন্নতি দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান। এছাড়াও চিকিৎসক এবং নার্সদের বিনামূল্যে ১০ একর জমি দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এসএসকেএমের জন্য লি রোডে জি প্লাস টেন হস্টেল এবং অন্য মেডিক্যাল কলেজের জন্যও একটি জি প্লাস সিক্স হস্টেল তৈরি হবে, জানালেন মমতা। ১৬ সেপ্টেম্বর ফের বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী।