কয়লাকাণ্ডে ED-র হাজিরা এড়ালেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। দিল্লিতে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে ED আধিকারিকদের এই মর্মে একটি চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে উল্লেখ করেছেন, এত কম সময়ের নোটিশে তাঁর পক্ষে দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া সম্ভব নয়। পাশাপাশি, জানা গিয়েছে, তিনি প্রয়োজনে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হাজিরা দিতে প্রস্তুত।
অভিষেক-রুজিরার পাশাপাশি কয়লাকাণ্ডে তলব করা হয় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককেও। মঙ্গলবার তাঁকে দিল্লিতে হাজিরা দিতে বলে ED।