কলকাতা হাইকোর্টে নারদ মামলার শুনানি চলাকালীনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। (সিহবিআই)-এর দায়ের করা মামলা থেকে তাঁর নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন মন্ত্রী। বাংলায় নারদ মামলার নিরপেক্ষ তদন্তের পরিবেশ নেই বলে দাবি করে নারদ মামলাকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হাইকোর্টে লিখিত হলফনামা দায়ের করেছিল সিবিআই। তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাসংদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মলয়কে তিনটি পক্ষ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তা থেকেই নাম বাদ দেওয়ার আর্জি জানিয়ে শীর্ষ আদালতে গেলেন মলয়।