করোনা আবহে বাতিল মাহেশের রথযাত্রা

Updated : Jun 15, 2021 13:41
|
Editorji News Desk

গত বছরের মতো এ বারও করোনা পরিস্থিতির জেরে স্থগিত হয়ে গেল শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা। মঙ্গলবার এ কথা জানিয়েছে মাহেশ জগন্নাথ ট্রাস্টি বোর্ড। এ বার মাহেশের রথযাত্রা ৬২৫ তম বছরে পড়েছে। মাহেশ জগন্নাথ মন্দিরের এক সেবাইত জানালেন, ‘‘এই রথযাত্রা দেখতে বহু মানুষের সমাগম হয়। তেমন অবস্থায় সামাজিক দূরত্ব বিধি মানা অসম্ভব। তাই রথযাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়েছে। আগামী ২৪ জুন জগন্নাথের স্নান যাত্রা উৎসব। এ বার স্নানযাত্রা হবে জগন্নাথ মন্দিরেই। ১২ জুলাই রথযাত্রা উৎসব। ওই দিন জগন্নাথ মন্দিরের পাশে অস্থায়ী ভাবে মাসির বাড়ি তৈরি করা হবে। সেখানেই থাকবেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা।’’ তবে পুজোর যাবতীয় নিয়ম পালন করা হবে বলেও জানিয়েছেন পিয়াল।

MaheshJagannathRath

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর