পর্নকাণ্ডে রাজ কুন্দ্রা গ্রেফতার হয়ার পর থেকেই আলোচনায় রয়েছেন রাজের স্ত্রী তথা বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে একদিনে যেমন ছড়িয়েছে গুজব, ট্রোল্ড হয়েছেন তিনি, অন্যদিকে ফিল্মি দুনিয়ার অনেকেই পাশে দাঁড়িয়েছেন শিল্পার এই দুঃসময়ে। তেমনই একটা নাম মাধবন।
অভিনেতা মাধবন সম্প্রতি শিল্পার পাশে দাঁড়িয়ে বলেছেন, শিল্পা মানসিক ভাবে খুবই শক্ত, অভিনেতার বিশ্বাস, সমস্ত চ্যালেঞ্জ জয় করে আত্মসম্মানের সঙ্গে শিল্পা ঘুরে দাঁড়াবেন। এর আগে অভিনেত্রী রিচা চড্ডা, পরিচালক হনসল মেহতারা শিল্পার পক্ষে মুখ খুলেছেন জনসমক্ষে। রিচা বলেছেন, পুরুষদের ভুলের জন্য মহিলাদের দোষারোপ করাটা সমাজের কাছে একটা ছেলেখেলার বিষয় হয়ে দাঁড়িয়েছে।