নারদ-মামলার শুনানি অন্য বেঞ্চে সরানোর আর্জি জানালেন মদন মিত্রের আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য। পাশাপাশি, হাই কোর্টের সচিবালয় এবং অ্যাডভোটেক জেনারেলে কিশোর দত্তের কাছে পাঠানো ই-মেলে এই মামলার দ্রুত শুনানিরও আবেদন জানানো হয়েছে মদনের তরফে। নারদ মামলায় ধৃত ৪ নেতা-মন্ত্রীর মধ্যে একমাত্র মদন মিত্রের তরফেই নারদ মামলার বেঞ্চ বদল এবং দ্রুত শুনানির দাবি জানানো হল। সূত্রের খবর এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন মদন মিত্র শারীরিক কারণেই দ্রুত মামলার শুনানি চেয়েছেন।