দিব্যি ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে SSKM চত্বরে ফেসবুক লাইভে গানও গাইলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। কিন্তু বাড়ি ফেরার পথেই ফের বিপত্তি। গুরদুয়ারার সামনে খোলা মঞ্চে বক্তব্য রাখার সময় হঠাতই শ্বাসকষ্ট দেখা দেয় মদন মিত্রের। চোখে মুখে জলের ঝাপটা দিয়েও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় অন্য গাড়িতে করে দ্রুতই ভবানীপুরের বাড়িতে পৌঁছন বিধায়ক। সন্ধেয় কামারহাটিতে একটি সভায় যোগদানের কথা থাকলেও মদন মিত্র জানিয়েছেন এই অবস্থায় তাঁর পক্ষে সভায় যোগদান করা সম্ভব নয়, সুস্থ হলেই কামারহাটির মানুষের সঙ্গে দেখা করবেন তিনি।