১ জুন থেকে রাজ্যে খুলে গেল মদের দোকান। খুচরো সামগ্রীর দোকান হিসেবে গণ্য করা হবে মদের দোকানকে। তাই রাজ্যের সব জায়গায় বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত এই দোকান খোলা থাকবে। তবে পানশালা আপাতত বন্ধ রাখতে হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। করোনা সংক্রমণে রাশ টানতে ১৫ জুন পর্যন্ত রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। তবে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের পরিমাণ আগের থেকে এখন অনেকটা কম। আর সেই কারণেই বিধিনিষেধের মধ্যেও কয়েকটি ক্ষেত্রে মঙ্গলবার থেকে ছাড় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার মধ্যেই রয়েছে মদের দোকান।