বাচ্চাকে নিয়ে বাইরে বেরনোর সতর্ক থাকুন মায়েরা।
কলকাতায় শিশুদের মধ্যে বাড়ছে ভাইরাল নিউমোনিয়া(Viral Pneumonia)। ইতিমধ্যেই পার্ক সার্কাসের বেসরকারি হাসপাতালে ২০ জন শিশু ভর্তি। ২০ জনের মধ্যে ৮ জন শিশু ভর্তি আইসিইউতে। উপসর্গ জ্বর, কাশি, শ্বাসকষ্ট। ।
অসুস্থ শিশুদের সবাই ডেঙ্গি বা ম্যালেরিয়ায় আক্রান্ত। এই বিষয়ে চিকিতসকরা বলছেন, এই ভাইরাল নিউমোনিয়া(Viral Pneumonia) সাধারণত শীতের শুরু বা শেষে দেখা যায়। মূলত মরশুমে বদলের সময়। পাশ্চাত্য দেশে দেখা গিয়েছে, কোভিডের পিক সময় এই ভাইরাল থাকছে না।
অথচ, মধ্যবর্তীকালে সেখানকার গ্রীষ্মকালেও এই ভাইরাল নিউমোনিয়া _Viral Pneumonia)দেখা গিয়েছে।এখানে গত ৩-৫ সপ্তাহে এই ভাইরাল নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। বাচ্চারা ভালই এই ভাইরালে আক্রান্ত হচ্ছে।
বাড়ির বড়রা আক্রান্ত হচ্ছেন। সেখান থেকে সংক্রমিত হচ্ছে বাচ্চারা। এই পরিস্থিতিতে তাঁর পরামর্শ, বড়রা আক্রান্ত হলে বাচ্চাদের থেকে দূরত্ব বজায় রাখুন, মাস্ক পড়ুন। বাচ্চারা আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ নিন