Upper Primary: ইন্টারভিউয়ের মধ্যেই উচ্চ প্রাথমিকের নিয়োগে ফের স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট

Updated : Jul 20, 2021 17:54
|
Editorji News Desk

ইন্টারভিউয়ের মাঝেই উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ফের স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাই কোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়েছে, ইন্টারভিউ চলবে। কিন্তু এখনই কারও নিয়োগ করা যাবে না।

মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রায়ে জানিয়েছে, সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো ইন্টারভিউ নিতে পারবে স্কুল সার্ভিস কমিশন। ইন্টারভিউয়ের প্রক্রিয়া সম্পন্ন হলে একটি মেধাতালিকা তৈরি করতে হবে। কিন্তু আদালত নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ পত্র দিতে পারবে না কমিশন।

ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, কমিশন একটি তথ্য ভাণ্ডার তৈরি করবে। সেই তথ্য ভাণ্ডারে প্রার্থীদের প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউয়ের নম্বর থাকবে, যা আদালতে জমা দিতে হবে।

Teacher recruitment caseSSCkolkata highcourt

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর