তারকাদের নিয়ে অনুরাগীদের মনে নানা প্রশ্ন থাকে। থাকে নানা কৌতূহল। কিন্তু তারকারা অন্য জগতের এই ভাবনাই সাধারণ মানুষের থেকে অনেকটা দূরে রেখে দেয় স্টারদের। তবে সোশ্যাল মিডিয়া আজকাল দু'তরফের সেতু হয়ে উঠেছে ক্রমশ। আর ওয়র্ল্ড সোশ্যাল মিডিয়া ডে-তে ফ্যানেদের কাছাকাছি আসতে কোয়েল মল্লিকও বেছে নিলেন সোশ্যাল মিডিয়াই। ইন্সটাগ্রামে কোয়েল শেয়ার করলেন লাইভ প্রশ্নোত্তর পর্ব। শেষ কবে ফুচকা খেয়েছেন? যোগ না জিম? বাবার অভিনীত প্রিয় ছবি কোনটা? প্রিয় গোয়েন্দা চরিত্র? বৃষ্টি কেমন লাগে, আর কবীরের হাসি? দর্শকদের সব প্রশ্নের বিরক্তিহীন উত্তর দিলেন কোয়েল। কথা দিলেন, খুব শিগগির আবার ফিরবেন দর্শকদের কাছে?