১৬ অগাস্ট রাজ্য জুড়ে ‘খেলা হবে দিবস’ পালনের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। বাংলা সহ মোট ১৫টি রাজ্যে পালন করা হবে এই দিনটি। বিশেষ করে পালিত হবে ত্রিপুরায়। রাজ্যের শাসক দলের এই উদ্যোগকে কটাক্ষ করেছে গেরুয়া ব্রিগেড। বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের 'খেলা হবে' স্লোগান বিপুল জনপ্রিয় হয়। এরপর ১৬ অগস্ট খেলা হবে দিবস উদযাপনের কথা জানায় রাজ্য সরকার। বিজেপির অবশ্য দাবি, রাজ্যের উন্নয়নের সঙ্গে খেলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা হবে দিবস বাতিলের দাবিতে রাজ্যপালের কাছে দরবারও করেছে বিজেপি।