Kareena Kapoor Birthday: পুরুষ শাসিত বলিউডকে বুড়ো আঙুল দেখানো করিনার আজ ৪১ বছরের জন্মদিন

Updated : Sep 20, 2021 19:02
|
Editorji News Desk

আজ বলিউডের বেবো অর্থাৎ করিনা কাপুরের জন্মদিন। কবি যতোই বলুন, চল্লিশ পেরোলেই চালশে, করিনাকে দেখে তা মালুম পড়ে না একটুও। সদ্য দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়া করিনা ৪১ পেরিয়ে পা দিলেন ৪২-এ। বলিউডে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন বেবো। ঘরে আর বাইরে সামলাচ্ছেন সমান তালে। 

সম্প্রতি আবার লেখক হিসেবেও হাত পাকাচ্ছেন। টিনসেল টাউনে করিনার পা রাখা ২০০০ সালে। প্রথম ছবি রিফিউজি। সময়ের সাথে সাথে নিজের অভিনয় দক্ষতা বাড়িয়েছেন রনধির কাপুরের কন্যা। কাপুর পরিবারের সন্তান তিনি ঠিকই, সোনার চামচ মুখে নিয়েই জন্মেছেন। কিন্তু একাধিকবার প্রমাণ করেছেন নিজেকে। যব উই মেট, ওমকারা, চামেলির মতো অন্যধারার ছবি তাঁকে আলাদা পরিচয় দিয়েছে। পুরুষ শাসিত বলিউডে চেনা ছকের বাইরে বেরনো অভিনেত্রীদের মধ্যে বেবো নিঃসন্দেহে একেবারে ওপরের দিকেই। 

Kareena Kapoor KhanSaif ali khanKareena Kapoor

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ