হাসপাতাল থেকে ফেসবুক লাইভ করলেন বাংলা গানের কারিগর তথা যাদবপুরের প্রাক্তন সাংসদ কবীর সুমন। কয়েকদিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। রবিবার রাতে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল সুমনকে। অসুস্থ শিল্পীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কামারহাটির বিধায়ক মদন মিত্র।
বৃহস্পতিবার লাইভে এসে সুমন এসএসকেএম হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান।তিনি বলেন, তৃণমূল সরকারের আমলে বাংলার হাসপাতালগুলির প্রভূত উন্নতি হয়েছে। বামফ্রন্ট আমলে হাসপাতালগুলি এই রকম ছিল না।
এদিন ফেসবুক লাইভে গান গাওয়ার পরিকল্পনাও ছিল বর্ষীয়ান শিল্পীর। তবে ইন্টারনেট কানেকশনে সমস্যা থাকায় তিনি পেরে ওঠেননি।