পিছিয়ে গেল জয়েন্ট, পরীক্ষা ১৭জুলাই, করোনা আবহে প্রথম অফ লাইন পরীক্ষা

Updated : Jun 23, 2021 18:17
|
Editorji News Desk

এরাজ্যে জয়েন্ট পরীক্ষা হবে ১৭ই জুলাই। ফল ঘোষণা ১৪ অগাস্ট। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের বোর্ডের তরফে এমনটাই জানানো হয়েছে।  বোর্ডের তরফে জানানো হয়েছে,পরীক্ষার জন্য মোট ২৭৪টি পরীক্ষা কেন্দ্র নির্দিষ্ট করা হয়েছে। ৯২হাজার ৬৯৫জন এবছর পরীক্ষা দেবেন।  ১৪ অগাস্ট ফল প্রকাশের পরেই ১৫ সেপ্টেম্বর মধ্যে তিনদফায় কাউন্সিলিং শেষ হবে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়, প্রতিটি রুমে ২০ জন করে পরীক্ষার্থীকে বসানো হবে। যদি রুমটি বড় হয়, সেক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা ২৪ জন করার বিষয়ে ভাবনা চিন্তা করা হবে। হলের মধ্যে কড়া কোভিড বিধি যাতে মেনে চলা হয়, সেই দিকে দেওয়া হবে বিশেষ নজর।

ExamDeclared

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর