JEE Exam : শনিবার জয়েন্ট এন্ট্রান্স, অ্যাডমিট দেখিয়ে ওঠা যাবে লোকাল ট্রেনে

Updated : Jul 16, 2021 08:53
|
Editorji News Desk

করোনা আবহে রাজ্যে বন্ধ রয়েছে লোকাল ট্রেন। তার মধ্যেই শনিবার আয়োজিত হতে চলেছে রাজ্যের প্রথম অফলাইন পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স।

সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলবে এই পরীক্ষা। সে কারণে স্টাফ স্পেশাল ট্রেনে পরীক্ষার্থী ও অভিভাবকদের ওইদিন ছাড় দেওয়ার কথা জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। শিয়ালদহের ডিআরএম এস পি সিং জানিয়েছেন, টিকিট কেটে পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা শনিবার ট্রেনে পরীক্ষাকেন্দ্রে যেতে পারবেন।

প্রত্যেক স্টেশনের কাউন্টারে নির্দিষ্ট গন্তব্যের টিকিট মিলবে। তবে সেক্ষেত্রে জয়েন্টের অ্যাডমিট দেখিয়ে টিকিট কাটতে হবে।

চলতি বছরে ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থীর রাজ্যের জয়েন্টে বসার কথা। এর মধ্যে ৪০ শতাংশ ভিন রাজ্যের। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ২৭৪টি কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

JEE 2021Joint Entrance Examination

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর