আজ থেকে ঝুলনযাত্রা(Jhulana-yatra) শুরু হচ্ছে। শেষ হচ্ছে ২১ অগাস্ট। এই পবিত্র তিথিতে বাড়িতে নানারকমের শুভকাজ করা যায়।
শ্রীকৃষ্ণের ভক্তদের কাছে ঝুলনযাত্রা(Jhulana-yatra) একটি গুরুত্বপূর্ণ উৎসব। শ্রাবণ মাসের অমাবস্যার পরের একাদশী থেকে শুরু হয় শ্রাবণী পূর্ণিমা।
তখনই এই ঝুলনযাত্রা হয়। ঝুলনের (Jhulana-yatra) আরেক অর্থ দোলনা। ওইদিন ভগবান শ্রীকৃষ্ণের জন্য দোলনা সাজানো হয়। আর সেই দোলনায় বসিয়ে শ্রীকৃষ্ণ ও রাধাকে দোল দেওয়া হয়। এছাড়া ভক্তিমূলক গান, নাচের আয়োজন করা হয় এই দিন। বৃন্দাবন, মথুরা আর নবদ্বীপের ইসকন মন্দিরে এই উৎসব মহাসমারোহে পালন করা।ঝুলনযাত্রার (Jhulana-yatra) দিন শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেমের পূর্ণ প্রকাশ ঘটেছিল বলে অনুমান করা হয়।
তাই এই দিন বাড়িতে বিশেষ কিছু কাজের মাধ্যমে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারেন। তার ফলে আপনার মনের ইচ্ছেও পূর্ণ হবে।