: শ্রীকৃষ্ণের জন্মদিন সাড়ম্বরে পালিত হয় গোটা দেশজুড়ে। পৌরানিক মতে, ভাদ্রমাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রী কৃষ্ণের। সেই থেকেই জন্মাষ্টমী পালন করার প্রথা চলে এসেছে।। জন্মাষ্টমী উপলক্ষে ভক্তরা তাদের ঘরবাড়ি এবং মন্দিরগুলিকে ফুল দিয়ে সাজিয়ে তোলে।, উপবাসে থেকে পরিবারের মঙ্গল কামনা করেন। এ বছর ৩০ অগাস্ট দেশজুড়ে পালিত হবে জন্মাষ্টমী।
ভারতে এমন কিছু বিখ্যাত কৃষ্ণ মন্দির রয়েছে যেগুলোয় প্রতিবছর মানুষের ঢল নামে জন্মাষ্টমীর সময়।
শ্রীকৃষ্ণের কিছু বিখ্যাত মন্দির রয়েছে যা একবার না দর্শন করলে দেবভূমির কী অপার মাহাত্ম্য তা বোঝাই যায় না।
দ্বারকাধীশ মন্দির
, যা জগৎ মন্দির নামেও পরিচিত, গুজরাটের দ্বারকাদেহিশ মন্দির তেমনই এক মন্দির। দ্বারকায় অবস্থিত এই মন্দির শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনভ দ্বারা নির্মিত বলে জানা যায়। এটি চার ধাম যাত্রার অন্যতম।
এরপরেই আসে বাঁকে বিহারী মন্দিরের কথা। বৃন্দাবনের এই মন্দিরে পা রাখলেই শান্তিতে ভরে উঠবে মন। পৌরানিক দিক থেকেই বৃন্দাবনের গুরুত্ব অসীম। কারণ এখানেই শ্রীকৃষ্ণের শৈশব কেটেছে বলে জানা যায়। এই মন্দিরে মঙ্গল আরতি করার একটি বার্ষিক অনুষ্ঠান রয়েছে যা খুব শুভ বলে মনে করা হয়।
গোবিন্দ দেব জি মন্দির
গোবিন্দ দেব জি মন্দির রাজস্থানের জয়পুর শহরে অবস্থিত। মন্দিরের প্রতিমাগুলি বৃন্দাবন থেকে রাজা সাওয়াই জয় সিং এনেছিলেন বলে জানা যায়।
কেশব দেও মন্দির
কেশব দেও মন্দির, যা কৃষ্ণ জন্মভূমি মন্দির নামেও পরিচিত, উত্তর প্রদেশের মথুরায় অবস্থিত। এই মন্দিরটি ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।ভক্ত মনের বিশ্বাস, কৃষ্ণের জন্মস্থলেই গড়ে উঠেছে এই মন্দির।
উদুপী শ্রী কৃষ্ণ মঠ
উদুপী শ্রী কৃষ্ণ মঠ মন্দির কর্ণাটকের উডুপি শহরের একটি বিখ্যাত মন্দির। মন্দিরের ভেতরে কৃষ্ণের অপরূপ বিগ্রহ দেখলে চোখ জুড়িয়ে যাবে।
দেশের আনাচে এমন অনেক মন্দির ছড়িয়ে রয়েছে,যাদের সঙ্গে দেশের ইতিহাস জড়িয়ে রয়েছে যুগ যুগ ধরে।