মোদীর ইয়াস বৈঠক বয়কট করার ইঙ্গিত আগেই দিয়েছিলেন মমতা, টুইটে দাবি ধনখড়ের

Updated : Jun 01, 2021 08:33
|
Editorji News Desk

ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর্যালোচনা বৈঠক বয়কট করার পরিকল্পনা আগে থেকেই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জগদীপ ধনখড়কে ‘মেসেজ’ করে তেমনই আভাস দিয়েছিলেন তিনি, মঙ্গলবার মধ্যরাতে তা টুইট করে জানালেন রাজ্যপাল।

টু‌ইটে রাজ্যপালের দাবি, মোদীর প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে শুভেন্দু অধিকারী  থাকলে তিনি হাজির থাকতে পারবেন না, জানিয়েছিলেন মমতা। তাঁর কথায়, ‘‘ঘটনার যে ভুল বর্ণনা দেওয়া হচ্ছে, তার পরিপ্রেক্ষিতেই আমি জানিয়ে রাখতে চাই, গত ২৭ মে রাত ১১টা বেজে ১৬ মিনিটে মমতা ব্যানার্জি আমায় একটি মেসেজ করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘আপনার সঙ্গে কথা বলতে পারি? খুব জরুরি’। তার পরই উনি আমায় ফোন করে ইঙ্গিত দিয়েছিলেন, ওই বৈঠকে শুভেন্দু অধিকারী থাকলে তিনি সদলে ওই বৈঠক বয়কট করবেন।’’ টুইটের ‌শেষে ধনখড় লেখেন, ‘অহং জিতল, হেরে গেল নাগরিক পরিষেবা’।

Dhankhar

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর