iskon ratha yatra: ইসকনের জগন্নাথদেব এবার মাসির বাড়ি যাবেন ১৫ গাড়ির কনভয়ে

Updated : Jul 10, 2021 10:20
|
Editorji News Desk

এবছর কলকাতায় ইসকনের জগন্নাথ দেবের রথযাত্রা  আর দেখা যাবে না। রথের বদলে জগন্নাথ,বলরাম,সুভদ্রা পাড়ি দেবেন ১৫ গাড়ির কনভয়ে। করোনার কারনেই এই সিদ্ধান্ত।গাড়িতে চাপিয়েই জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে মাসির বাড়ি। কলকাতা পুলিশের গাড়ির কনভয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মাসির বাড়ি পৌঁছে দিয়ে আসবে। অনুষ্ঠান দেখতে হবে ভার্চুয়ালি। ফেসবুক ও ইউটিউব লাইভে দেখানো হবে জগন্নাথ দেবের যাত্রা।

মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে এ বার তাঁদের পরিকল্পনা ছিল তিন কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা করার। বিশ্বব্যাপী বিভিন্ন দেশের দেড় শতাধিক ভক্ত ও দেশের ১২০০ ইসকন কেন্দ্রের ভক্তদের আমন্ত্রণ করার পরিকল্পনাও ছিল। আমেরিকা থেকে হনুমানজি বেলুন ও আরও অনেক আকর্ষণীয় বস্তু আনার প্রস্তুতিও নিচ্ছিলেন ভক্তরা। কিন্তু এ বার সব পরিকল্পনাই বাতিল করতে হয়েছে। কোভিডের দ্বিতীয় তরঙ্গের ধ্বংসাত্মক চেহারা দেখেই সে সব বাতিল করা হয়েছে।

Ratha Yatra

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর