প্রতি বছরের মতো এ বছরেও রথযাত্রার দিনে বাড়িতে জগন্নাথ পুজোর আয়োজন করলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। দীর্ঘ সাত বছর ধরে বাড়িতেই জগন্নাথ পুজো করেন ইন্দ্রাণী। করোনা আবহে কাজ হারা হয়েছেন বহু মানুষ, তৃতীয় ঢেউ আসছে, তাই সকলে যাতে সুস্থ থাকেন, ভাল থাকেন সেই প্রার্থনা করলেন ইন্দ্রাণী। অন্যান্য বারের রথের দিনে উদযাপনে জাঁকজমক থাকে অনেক বেশি, অতিমারী বলে এবার ঘটা করে আয়োজন নেই, আড়ম্বর নেই। বাড়িতেই ঘরোয়া অনুষ্ঠানে সারলেন পুজোর আচার আচরণ।