Bhawanipur By-Poll: ভবানীপুর নির্বাচনের কাঁটা নিম্নচাপ, যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রস্তুতি

Updated : Sep 29, 2021 13:59
|
Editorji News Desk

রাত পোহালেই বিধানসভা উপনির্বাচন (By-Poll)। টানা বৃষ্টিতে জলমগ্ন ভবানীপুরের (Bhawanipur) একাধিক অঞ্চল। ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলেও জল জমে আছে। ২৮৭টি বুথে ইভিএম যাবে এই সেন্টার থেকেই। যুদ্ধকালীন তৎপরতায় পাম্প চালিয়ে জল নামানোর কাজ চলছে।

রাতভর বৃষ্টিতে ভবানীপুর কেন্দ্রের অনেক এলাকায় জল জমেছে। আলিপুরের অশোকা রোডে ৭৪ নম্বর ওয়ার্ডও জলমগ্ন। নিউআলিপুরে রাস্তায় ভেঙে পড়েছে গাছ। ব্যাহত হয়েছে যান চলাচল। বৃষ্টি মাথায় নিয়ে ভোটাররা বৃহস্পতিবার ভোট দিতে আসবে কিনা, তা নিয়েও চিন্তা বাড়ছে দলগুলোতেও। বুধবার টানা বৃষ্টি হলে ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার সন্ধে থেকে শহরে শুরু হয়েছে টানা বৃষ্টি। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টির জল জমেছে।

RainBengal rainBhawanipur by-election

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর