৩৮ পেরিয়ে ৩৯ এ পা দিলেন বলিউড স্টার ক্যাটরিনা কাইফ। বলিউডে এসেছিলেন ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছাড়াই। পায়ের তলার জমি শক্ত করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে ক্যাটকে। বলিউডে ক্যাটরিনা পার করলেন প্রায় দু'দশক। হিন্দি ছবির জগতে হাতেখড়ি ২০০৩ সালের ছবি 'বুম' দিয়ে। ২০০৭ এর 'নমস্তে লন্ডন'এর পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।
'জিরো', 'নিউইয়র্ক', 'আজব প্রেমকি গজব কাহানি', 'জিন্দেগি না মিলেগি দোবারা', 'এক থা টাইগার', 'ধুম ৩', একের পর এক সুপার হিট ছবির সঙ্গে জুড়েছে ক্যাটরিনার নাম। সালমান, অক্ষয় কুমার, রণবীর কাপুর, সবার সঙ্গেই তাঁর জুটি হিট।
নিন্দুকেরা এক সময়ে, ক্যাটরিনার অভিনয় ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে ক্যাটের ক্ষেত্রে বরাবরই শেষ হাসিটা হেসেছে বক্স অফিস।