জৈন হাওলাকাণ্ডে যুক্ত রাজ্যপাল। মমতার অভিযোগের কয়েকঘণ্টার মধ্যেই সাংবাদিক বৈঠক করে তার জবাব দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।সাংবাদিক বৈঠকে রাজ্যপাল বলেন ‘‘মুখ্যমন্ত্রী ভুল তথ্য দিচ্ছেন।’’এখনও জৈন হাওয়ালা-কাণ্ডে কেউ দোষী সাব্যস্ত হননি। হাওয়ালা চার্জশিটে আমার নাম ছিল না। আমার বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ নেই। মুখ্যমন্ত্রীর পক্ষে এই ধরনের মন্তব্য করা উচিত নয়। মুখ্যমন্ত্রী যা মন্তব্য করেছেন তার কোনও সত্যতা নেই। উত্তেজনা তৈরী করতেই এই ধরনের মন্তব্য করা হয়েছে।’’ রাজ্যপাল আরও বলেন, ‘‘হাওয়ালা-কাণ্ডের চার্জশিটে অজিত পাঁজা, যশবন্ত সিনহাদের মত নেতাদের নাম ছিল। পরে তাঁরা অভিযোগ থেকে মুক্ত হন।