রাজ্যপাল জগদীপ ধনখড়ের কোচবিহার সফর নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। আর তার মধ্যেই ভোট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে এ বার নন্দীগ্রামে যাবেন বলে টুইট করে জানিয়েছেন রাজ্যপাল নিজেই। বিএসএফের কপ্টারে শনিবার সকালে নন্দীগ্রামে পৌঁছাবেন। নন্দীগ্রাম বাজার, বঙ্কিম মোড় ও কেন্দামারি পরিদর্শনের পর জানকীনাথ মন্দিরে পুজো দেবেন তিনি। সবশেষে শনিবারই কলকাতায় ফিরবেন বলে টুইটারে জানিয়েছেন জগদীপ ধনখড়।