নদী বাঁধ ভেঙে প্লাবিত সুন্দরবনের একাধিক গ্রাম। বিপর্যস্ত জনজীবন। গোসাবা ব্লকে জলে ডুবে গিয়েছে পানীয় জলের টিউবওয়েল। যার জেরে তীব্র পানীয় জলের কষ্ট দেখা দিয়েছে সেখানে। এই অবস্থায় বেশি দামে জল কিনে খাচ্ছেন অনেকেই। এই পরিস্থিতিতে পাখিরালা, রাঙাবেলিয়া, লাহিড়িপুর, কুমিরমারি-সহ বিভিন্ন গ্রামে নৌকা করে জেটি ঘাটে গিয়ে স্থানীয়দের পানীয় জল সরবরাহ করছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা। আর লম্বা লাইনে দাঁড়িয়ে সেই জল নিচ্ছেন স্থানীয়রা।