BJP rally : পুলিশের অনুমতি ছাড়াই পুরসভা অভিযানের ডাক বিজেপি-র, অশান্তির আশঙ্কা

Updated : Jul 05, 2021 07:45
|
Editorji News Desk

 ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে সোমবার কলকাতা পুরসভা ঘেরাও করবে বিজেপি। গেরুয়া শিবিরের তরফে এই কর্মসূচি নিয়ে চিঠি দেওয়া হয়েছিল কলকাতা পুলিশকে। কিন্তু পুলিশের পক্ষ থেকে পাল্টা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, করোনা আবহে এই ধরনের রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়। যদি এর পরেও বিজেপি পুরসভা অভিযান করে, তাহলে অতিমারী আইনে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, পুলিশের নিষেধ উড়িয়েই হবে কর্মসূচি। ফলে সোমবার গোলমালের আশঙ্কা রয়েছে মধ্য কলকাতায়।
 দুপুর একটা নাগাদ শুরু হবে মিছিল। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, যদি কেনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, তার জন্য দায়ি থাকবে পুলিশ। দিলীপের অভিযোগ, ভুয়ো টিকা কাণ্ডের তৃণমূলের নেতাদের আড়াল করার চেষ্টা চলছে।
বিজেপির পুরসভা অভিযান রুখতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ। একজন অতিরিক্ত কমিশনার, দু'জন যুগ্ম কমিশনার এবং আটজন ডেপুটি কমিশনারের নেতৃত্বে মোতায়েন করা হবে ১০০০ পুলিশকর্মীকে৷ হিন্দ সিনেমার সামনে কড়া নজরদারি করা হবে। পুলিশ জানিয়েছে, অতিমারী আইনে ব্যবস্থা নেওয়া হতে পারে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

Bengal BJPDilip Ghoshfake vaccinationDebanjan deb

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর