Fake CBI officer : সিবিআই আধিকারিকের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ! থানায় অভিযোগ করলেন স্ত্রী

Updated : Jul 11, 2021 20:07
|
Editorji News Desk

ভুযো সিবিআই অফিসার সেজে প্রতারণার অভিযোগ উঠল হাওড়ার জগাছার বাসিন্দা শুভদীপ ব্যানার্জির বিরুদ্ধে। ওই ব্যক্তির বিরুদ্ধে জগাছা থানায় তাঁর স্ত্রী অভিযোগ জানিয়েছেন৷

প্রাথমিকভাবে জানা গিয়েছে, শুভদীপ ব্যানার্জি বেঙ্গালুরু থেকে বি টেক করেছেন। এখন তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত। বাড়ির লোকজনের বক্তব্য, তাঁরা জানতেন শুভদীপ বি টেক করার পর বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন।

বেশ কিছুদিন আগে বিহারের বাসিন্দা লালন নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর আলাপ হয়। তারপর থেকেই তাঁরা আন্তর্জাতিক চক্রের সঙ্গে যুক্ত হয়ে যান। বিভিন্ন রাজ্যের বহু মানুষকে প্রতারনা করে সরকারি সংস্থায় চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আদায় করেছে ওই চক্র।

গত বছর শুভদীপের বিয়ে হয়। শ্বশুরবাড়িতে নিজেকে সিবিআই-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে পরিচয় দেন তিনি। নীল বাতির গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেন শুভদীপ। আইডেন্টিটি কার্ডও ছিল তাঁর। কয়েক মাস আগে তাঁর স্ত্রী জানতে পারেন শুভদীপ সিবিআই অফিসার নন। এরপর বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। জগাছা থানায় শুভদীপের স্ত্রী লিখিত অভিযোগ জানান।

শুভদীপ এখন কলকাতায় নেই। তিনি দিল্লিতে রয়েছেন।

CBICBI officer

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর