পুরপ্রশাসকের পদ থেকে সরাতে হবে রাজনৈতিক ব্যক্তিত্বদের, নির্দেশ কমিশনের

Updated : Mar 21, 2021 08:33
|
Editorji News Desk

রাজ্যের সমস্ত পুরপ্রশাসকের পদ থেকে রাজনৈতিক ব্যক্তিত্বদের অপসারণ করতে হবে। তবে, উন্নয়নের কাজ যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে আগামী সোমবারের ওই পদগুলিতে নিয়োগ করতে হবে অরাজনৈতিক ব্যক্তিত্বদের। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কিছুটা হলেও ধাক্কা খেল রাজ্য সরকার।

করোনা পরিস্থিতিতে রাজ্যের বহু পুরসভা এবং পুরনিগমের নির্বাচন সময়মতো করানো যায়নি। যার ফলে মেয়াদ শেষ হওয়ার পরেও পরিষেবা ব্যহত হওয়া আটকাতে বিদায়ী মেয়র বা পুরপ্রধানদেরই দায়িত্বে বহাল রাখা হয়েছে। কলকাতা পুরনিগমের পুরপ্রশাসক পদে এতদিন অস্থায়ীভাবে নিযুক্ত ছিলেন ফিরহাদ হাকিম। একইভাবে শিলিগুড়ি পুরনিগমের পুরপ্রশাসক পদে বসানো হয়েছিল অশোক ভট্টাচার্যকে।

 

firhad hakimBengal assembly electionElection commisionerkolkata municipality

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর