ISL, East Bengal : আইএসএল খেলবে ইস্টবেঙ্গল, নেতাজি ইন্ডোরে বললেন মমতা

Updated : Aug 02, 2021 18:45
|
Editorji News Desk

ইস্টবেঙ্গল ক্লাব আইএসএল খেলবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 'খেলা হবে' প্রকল্পের অনুষ্ঠানে একথা জানান মুখ্যমন্ত্রী।

 মমতা বলেন, তাঁর কাছে যা খবর রয়েছে, তাতে বলা যায়, ইস্টবেঙ্গল অবশ্যই আইএসএল খেলবে। চুক্তি নিয়ে জটিলতা আছে৷ দু'পক্ষের মধ্যে আলোচনা চলছে৷ কিন্তু দ্রুত তা মিটে যাবে৷ ক্লাবকর্তাদের এই বিষয়ে 'ছেড়ে খেলা'র বার্তাও দেন মমতা।
 মমতা জানান, ইনভেস্টর শ্রী সিমেন্ট লাল-হলুদের অনেক দাবিই মেনে নিয়েছে। কিন্তু আইএসএল খেলতে বছরে ৫০ কোটি টাকা লাগে। ৫ বছরের দায়িত্ব নেওয়াটা মুখের কথা নয়। ফলে ক্লাব কর্তাদেরও বিষয়টা বুঝতে হবে।
 ইনভেস্টরের সঙ্গে ক্লাবের বিরোধের জেরে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে তৈরি হয়ে সংশয়। এখনও দল গঠনের কাজই শুরু হয়নি। তবে মমতার কথায় মিলল সমস্যামুক্তির ইঙ্গিত।

East Bengal clubMamata BanerjeeFootballISL

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর